প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১২:৫০ পিএম আপডেট: ১৫.০৫.২০২৩ ১২:৫৪ পিএম (ভিজিট : ১৫৩)

X
ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের অংশগ্রহণ ছিল। এসময় স্ব-স্ব বিভাগ ও হলসমূহের র্যালিগুলো বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে সমবেত হয়। সর্বশেষ সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।
বাবু/জেএম