পশ্চিমবঙ্গে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরা থানার

2023-05-16T21:34:57+00:00
2023-05-16T21:34:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯:৩৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরা থানার একটি বাড়িতে আতশবাজি কারখানায় এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েকজন।

দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, এগরা থানার খাদিকুল গ্রামের ওই বাড়িতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে বাড়িতে আতশবাজি তৈরি করা হচ্ছিল সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের ওপর হামলা চালান স্থানীয়রা। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদেরও ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেন তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এগরার ওই বাড়িতে অবৈধভাবে আতশবাজি তৈরি করা হচ্ছিল। পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতার কারখানার ভেতরে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিস্ফোরণের এই ঘটনায় তদন্ত শুরু করেছে জানিয়ে মমতা বলেছেন, তিনি বিরোধী দলগুলোর দাবি অনুযায়ী, জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মাধ্যমে তদন্তের বিরুদ্ধে নন।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনিভাবে কারখানা পরিচালনাকারী ব্যক্তিকে গত বছর পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানিয়েছেন তিনি।

মমতা বলেন, বিস্ফোরণের ঘটনার পর অভিযুক্তরা ওড়িশায় পালিয়ে গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ভানু বাগ বলে শনাক্ত করেছে পুলিশ।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার কে. অমরনাথ বলেছেন, এখন পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মাত্র কয়েকদিন আগে ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল।

সূত্র: দ্য হিন্দু।


বাবু/মম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy