চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি গাড়ি পাহাড়িয়া রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১১ যাত্রী নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

2023-05-19T15:04:26+00:00
2023-05-19T15:04:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X


চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি গাড়ি পাহাড়িয়া রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১১ যাত্রী নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিসিটিভি জানায়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।

সেখানে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে এবং তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখছে প্রশাসন। ভিয়েতনাম লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

-বাসস।

-বাবু/এ.এস





  বিষয়:   চীন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy