গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কুবি প্রশাসনের নির্দেশনা

কুবি প্রতিনিধি

শিক্ষা

আগামী ২০ মে, ২৭ মে এবং ৩ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই

2023-05-19T19:39:20+00:00
2023-05-19T19:39:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কুবি প্রশাসনের নির্দেশনা
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৯২)
X

আগামী ২০ মে, ২৭ মে এবং ৩ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাতটি নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি৷  

গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি কুবির সদস্য সচিব মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাসমূহ দেওয়া হয়৷ 

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাসমূহ হলো, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল, মানিব্যাগ, সানগ্লাস সহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের সময় প্রধান ফটকে শিক্ষার্থীদের তল্লাশি করা হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ভর্তি পরীক্ষার সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, র‍্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি  এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।

এছাড়াও, ভর্তি পরীক্ষার দিন আকাশ মেঘাচ্ছন্ন বা বৃষ্টি আসার সম্ভাবনা থাকায় পরীক্ষার্থীদেরকে ছাতা নিয়ে আসতে অনুরোধ জানানো হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে।




  বিষয়:   ভর্তি  পরীক্ষা  কুবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy