ডেঙ্গুর প্রকোপ রোধে মাউশির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।প্রতিষ্ঠানের ভবন

2023-05-20T13:00:38+00:00
2023-05-20T13:00:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুর প্রকোপ রোধে মাউশির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১২৩)
X


ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রতিষ্ঠানের ভবন ও আশপাশে মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোকে। এছাড়া, ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে সব শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীকে।

শনিবার (২০ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোর ভবন ও আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলো ভবন, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এ রকম পাত্র, ফ্রিজ বা এসির পানি জমার ট্রে, পানির ট্যাপের আশেপাশের জায়গা, বাথরুম ও কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট ও সিঁড়ি, পরিত্যক্ত বস্তুসহ মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষকরা শিক্ষার্থীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে পরামর্শ দেবেন।

আর শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর ও সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে আদেশে।

- বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  মাউশি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy