জাবি শিক্ষার্থী হৃদয় হত্যাকাণ্ডের মূলহোতা শাহীন গ্রেপ্তার

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়কে অপহরণের পর হত্যা ও মরদেহ গুমের ঘটনার মূলহোতা শাহীনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের

2023-05-20T14:26:38+00:00
2023-05-20T14:26:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাবি শিক্ষার্থী হৃদয় হত্যাকাণ্ডের মূলহোতা শাহীন গ্রেপ্তার
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়কে অপহরণের পর হত্যা ও মরদেহ গুমের ঘটনার মূলহোতা শাহীনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।


শনিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


এর আগে শুক্রবার নওগাঁর মহাদেবপুর উপজেলার রামরায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন জেলার পোরশা উপজেলার ঘাটনগর মোল্লাপাড়া গ্রামের মুসা আলীর ছেলে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার পরাণ ও হৃদয় দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরাণ দরিদ্র হলেও তারা একই সাথে চলাফেরা করতেন। হৃদয়ের পারিবারিক অবস্থা ভালো থাকায় তাকে অপহরণ করে পরিবারের কাছে থেকে মোটা অংকের টাকা দাবির পরিকল্পনা করে আসছিলেন পরাণ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৮ মে দুপুরে খাবারের পর আড্ডা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হৃদয়কে আটকে রাখেন তিনি।


এরপর ব্যবহৃত মোবাইল ফোন হতে হৃদয়ের বাবাকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও মুক্তি পণের টাকা না পেয়ে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করে সন্ধ্যায় লাশ বস্তাবন্দি করে কৌশলে ঘটনাস্থল হতে রিকশাযোগে শ্রীপুর এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে আত্মগোপন করেন অভিযুক্তরা। এ ঘটনায় গত ৮ মে হৃদয় নিখোঁজ হলে তার বাবা ফজলুল মিয়া আশুলিয়া থানায় একটি জিডি করেন ও র‌্যাব-৪ সাভার ক্যাম্প বরাবর একটি অভিযোগ দায়ের করেন।


এরপর র‌্যাবের গোয়েন্দা দল অপহরণকারী পরাণ, বাপ্পি ও তাদের অন্যান্য সহযোগীর বিষয়ে নিশ্চিত হয়ে ১৮ মে পরাণকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি, আকাশ ও শাহীন এর সহায়তায় হৃদয়কে শ্বাসরোধ করে হত্যারি কথা স্বীকার করেন। এবং এ ঘটনায় অন্যতম আসামি শাহীন জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত করেন। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শুক্রবার মহাদেবপুর উপজেলা থেকে মূলহোতা শাহীন বাবুকে গ্রেফতার করে।


পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে র‌্যাব-৪ সিপিসি-২ সাভার এর নিকট হস্তান্তর করা হয়।


বাবু/জেএম 





  বিষয়:   জাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy