জাপানে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-২০ জোটের সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেছেন। শনিবার (২০ মে) ফ্রান্সের সরকারের একটি বিমানে

2023-05-20T15:35:38+00:00
2023-05-20T15:35:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জাপানে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১২৩)
X


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-২০ জোটের সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেছেন। শনিবার (২০ মে) ফ্রান্সের সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে আসেন তিনি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ফ্রান্স, ইতালি এবং জার্মানিকে নিয়ে গঠিত জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণ চালানোর জন্য এ দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।

জাপানের স্থানীয় সময় বিকালে জেলেনস্কিকে বহনকারী বিমানটি হিরোশিমায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি-৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা ও আরও বেশি সহযোগিতা, শান্তি আজ আরও নিকটবর্তী হবে।’

এদিকে জেলেনস্কি জাপানে আসার আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ইউক্রেনকে এফ-১৬ এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে। এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে জি-৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

-বাবু/এ.এস





  বিষয়:   ইউক্রেন  জাপান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy