প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১০:৪৫ এএম (ভিজিট : ১৩৬)

X
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হজ ক্যাম্পে হজযাত্রীদের ব্যবহারের জন্য উপহার সামগ্রী প্রদান করেছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ১৭ মে, ২০২৩ বুধবার আশকোনাস্থ হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলামের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং হাজি ক্যাম্প শাখার প্রধান সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস