যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সময়

2023-05-22T08:58:14+00:00
2023-05-22T08:58:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৮:৫৮ এএম   (ভিজিট : ১৩২)
X

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সময় রোববার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত প্রায় দেড়টার দিকে শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দু’জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে তিনজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পরপরই একজন মারা যায় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া আহত বাকি দু’জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল।

পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এই দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

বাবু/জেএম




  বিষয়:   যুক্তরাষ্ট্র 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy