বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চান হাইকোর্ট

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট।

2023-05-22T12:16:00+00:00
2023-05-22T12:16:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চান হাইকোর্ট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১২:১৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X


প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র ঘটনায় মামলা হলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

-বাবু/ সাদরিনা





  বিষয়:   হাইকোর্ট  নেতা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy