৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার (২২ মে) সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে

2023-05-22T12:31:23+00:00
2023-05-22T12:31:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১২:৩১ পিএম   (ভিজিট : ১২৫)
X


প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার (২২ মে) সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে মিয়ানমারে এই ভূমিকম্প আঘাত হানে।

এনসিএস অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

সর্বশেষ এই কম্পনের পর এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।

-বাবু/এ.এস





  বিষয়:   মিয়ানমার  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy