ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

2023-05-22T14:45:28+00:00
2023-05-22T14:45:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৩২)
X


দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খরব আল-আজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২২ মে) সকালে নিহত তিনজনকে শনাক্ত করেছে। তারা হলেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।

মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন। তাদের মধ্যে অনেকেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে ও কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়। তারা কিছু ইউনিটকেও ক্ষতিগ্রস্ত করেছে।

ক্যাম্প থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সেখানের অন্তত সাতটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৫৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৬ শিশু রয়েছে। এর মধ্যে ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত চলানো হামালায় নিহত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।

-বাবু/সাদরিনা





  বিষয়:   অভিযান  ফিলিস্তিনি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy