তুরস্কের রাষ্ট্রদূতকে তলব জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মানি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এমনই অভিযোগ তুরস্কের। তারই জেরে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে জার্মানি।ঘটনার সূত্রপাত গত সপ্তাহে।

2023-05-24T10:40:26+00:00
2023-05-24T10:40:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কের রাষ্ট্রদূতকে তলব জার্মানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১১৮)
X


জার্মানি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এমনই অভিযোগ তুরস্কের। তারই জেরে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে জার্মানি।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। তুরস্ক জার্মানির রাষ্ট্রদূতকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। অভিযোগ, ফ্রাঙ্কফুর্টে তুরস্কের দুই সাংবাদিককে অন্যায়ভাবে আটক করা হয়েছে। ওই দুই সাংবাদিক তুরস্কের পত্রিকা সাবাহ-র সঙ্গে যুক্ত এবং তারা ওই পত্রিকার জার্মান দপ্তরের কাজ করেন।

তুরস্কের দাবি, এই কাজ করে জার্মানি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিককে ভয় দেখানোর চেষ্টা করেছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে।

স্বাভাবিকভাবেই তুরস্কের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জার্মানি। এবং সে কারণেই মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে জার্মানি। জার্মান প্রশাসনের বক্তব্য, তুরস্কের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদের আটক করা হয়েছিল। আটকের কারণ সংবাদ নয়, ওই দুই সাংবাদিকের পরিচয়পত্রে ভ্রান্তি আছে বলেই তাদের ডেকে পাঠানো হয়েছিল। কোনোভাবেই তাদের হেনস্থা করা হয়নি বলে জার্মান প্রশাসন জানিয়েছে।

কিন্তু তুরস্ক একথা মানতে নারাজ। তাদের বক্তব্য, জার্মানি ওই দুই সাংবাদিককে হেনস্থা করেছে। এদিকে ওই দুই সাংবাদিক যে পত্রিকার সঙ্গে কাজ করেন, তা তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের পরিবারের সঙ্গে যুক্ত। নির্বাচনের সময় সে জন্যই বিষয়টি নিয়ে তুরস্ক এত উত্তেজিত বলে জার্মান বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য।

সূত্র: রয়টার্স

-বাবু/ সাদরিনা 





  বিষয়:   রাষ্ট্রদূত  স্বাধীনতা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy