শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ মে) সকাল

2023-05-24T14:01:49+00:00
2023-05-24T14:01:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ২:০১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, হিসাব পরিচালক মো. জাকির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বক্তব্যে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বের নিকট সুনাম অর্জন করছে তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কবর বানানোর চেষ্টা করছে। এ শক্তি শুধু চাঁদের না একটা চক্রের। এই চক্রকে অতিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। 

এসময় তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাড়িয়ে আগামীর বাংলাদেশ গড়তে সহায়তা করতে হবে।

বাবু/জেএম 




  বিষয়:   ইবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy