ইবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিকিৎসা খরচের দাবিতে আন্দোলনের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

2023-05-24T19:26:49+00:00
2023-05-24T19:26:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৬৮)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিকিৎসা খরচের দাবিতে আন্দোলনের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন আজাদের আশ্বাসে দুপুর ২টা ৪০ মিনিটে আন্দোলন স্থগিত করা হয়।

আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা যাওয়ার বাস আটকে যায়। এসময় দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ভিতর দুর্ঘটনার শিকার হয়। সেসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় গ্রহণের আশ্বাস দেয়। আজ বুধবার আহত ওই শিক্ষার্থীর চিকিৎসা খরচের জন্য ৫০০০ টাকা প্রদান করা হয়। তবে তার চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় পুরো ব্যয় প্রশাসনকে নেওয়ার দাবি জানান তার সহপাঠীরা।

এই বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী কামাল হোসেন বলেন, শিহাব টিউশনির টাকা দিয়ে নিজের খরচ বহন করে। সে দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসা ব্যয় নেওয়ার কথা জানানো হয়েছিল। তবে আজ ৫০০০ টাকা দেওয়া হয়েছে। তার মুখের চোয়াল ভেঙে গেছে।  এত কম টাকায় চিকিৎসা সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্য পুরো চিকিৎসার খরচ চেয়েছি। তবে এ বিষয়ে না বলায় আমরা এভাবে আন্দোলন করতে বাধ্য হয়েছি।

বাবু/জেএম 




  বিষয়:   ইবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy