‘আধুনিক দাসত্বের’ শিকার ৫ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষ ‘আধুনিক দাসত্বের’ শিকার। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন আজ বুধবার বৈশ্বিক দাসত্ব

2023-05-24T20:02:33+00:00
2023-05-24T20:17:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আধুনিক দাসত্বের’ শিকার ৫ কোটি মানুষ
সূচকের শীর্ষে তিন দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৮:০২ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৩ ৮:১৭ পিএম  (ভিজিট : ১৮৫)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষ ‘আধুনিক দাসত্বের’ শিকার। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন আজ বুধবার বৈশ্বিক দাসত্ব সূচক ২০২৩ (গ্লোবাল স্ল্যাভারি ইনডেক্স) প্রকাশ করে। উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও মৌরিতানিয়া এই সূচকের শীর্ষ তিন দেশ। এর আগে ২০১৬ সালে এ সূচক প্রকাশ করা হয়েছিল। এর পাঁচ বছর পর প্রকাশিত সূচকে আধুনিক দাসত্বের শিকার মানুষের সংখ্যা ১ কোটির বেশি বেড়েছে। এ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আধুনিক দাসত্বের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে জোরপূর্বক শ্রমকাজে অথবা জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহার, মানব পাচারের শিকার লোকজন, তাঁদের সঙ্গে দাসদের মতো আচরণ করা এবং শিশুদের বিক্রি করাকে দাসত্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সূচকের তথ্যানুযায়ী, ২ কোটি ৮০ লাখ মানুষকে জোরপূর্বক শ্রমকাজে বাধ্য করা এবং ২ কোটি ২০ লাখ মানুষকে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা হয়েছে।

তালিকার শীর্ষে থাকা কর্তৃত্ববাদী উত্তর কোরিয়া প্রতি হাজারে ১০৪ জন মানুষ আধুনিক দাসত্বের শিকার হচ্ছেন। দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া। সেখানে ১ হাজার মানুষের মধ্যে ৯০ জন মানুষ দাসত্বের শিকার। অপর দিকে তৃতীয় স্থানে থাকা আফ্রিকার আরেকটি দেশ মৌরিতানিয়ায় প্রতি হাজারে ৩২ জন মানুষ আধুনিক দাসত্বের শিকার।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তালিকার শীর্ষ ১০-এ আছে। এসব দেশে আইন করে প্রবাসী শ্রমিকদের অধিকার সীমিত রাখা হয়েছে। এ ছাড়া শীর্ষ ১০-এ আছে তুরস্ক, রাশিয়া, তাজিকিস্তান ও যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের নাম।

আধুনিক দাসত্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বৈশিষ্ট্যগত বেশ কিছু মিল আছে। এর মধ্যে নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার সংকুচিত করার মতো বিষয় আছে।

সূত্র : এএফপি




  বিষয়:   আধুনিক  দাসত্ব  মানুষ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy