ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ

2023-05-26T20:56:15+00:00
2023-05-26T20:56:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২১৩)
X

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ অসমর্থিত সূত্রে এ তথ্য জানিয়েছে। 

সূত্র অনুযায়ী, ৯ মের সহিংসতা ও শহীদদের স্মৃতিসৌধ অবমাননার তদন্ত করছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অথোরিটি (এফআইএ)। এই তদন্তের স্বার্থেই তাঁদের নাম সংস্থাটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টের (পিএনআইএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ এই লিস্টের অন্তর্ভুক্ত হলে তিনি আর দেশ ত্যাগ করতে পারেন না। 

এই তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নামও রয়েছে। এ ছাড়া মুরাদ সাঈদ, মালেকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ চৌধুরী, কাসিম সুরী, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ ও মিয়ান ইকবালও রয়েছেন এই তালিকায়। 

সূত্র আরও জানিয়েছে, পিটিআই নেতা ও কর্মকর্তারা গত তিন দিন ধরে দেশত্যাগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের নাম এয়ারপোর্টকে আগেই জানিয়েছিল বলে জানা গেছে। 

 ৯ মের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তেহরিক-ই-পাকিস্তানের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় অন্তত আটজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। 

এদিকে ৯ মে প্রকাশ্যে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নিন্দা জানান পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা। এরপর তাঁরা দল থেকে পদত্যাগও করেছেন। তাঁদের মধ্য রয়েছেন শিরেন মাজারি, আসাদ উমার, ফাওয়াদ চৌধুরী, আমির মাহমুদ খান, মালিক আমিন আসলাম, মাহমুদ মৌলভি, আফতাব সিদ্দিকি, ফায়াজুল হাসান চোহান।




  বিষয়:   ইমরান খান  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy