পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো লুলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার

2023-05-27T11:37:26+00:00
2023-05-27T11:37:26+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো লুলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১১:৩৭ এএম   (ভিজিট : ১২৯)
X

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার (২৬ মে) পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন আগে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং জাপানে জি-সেভেন শীর্ষ সম্মেলনে তাদের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়। আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামের সম্মেলন।

প্রতিবেদনে বলা হয়, পুতিন লুলাকে এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ জানানোয় টুইটারে পুতিনকে ধন্যবাদ জানিয়ে লুলা বলেন, 'এই মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর করা সম্ভব নয়।'

তবে তিনি শান্তির জন্য সংঘাত নিয়ে আলোচনার জন্য চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের উপস্থিতি পুনর্ব্যক্ত করেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

এ প্রসঙ্গে লুলা জানান, দুইজনেই নিশ্চিত যে তারা যুদ্ধে জিততে যাচ্ছেন। এদিকে গত বছর লুলা জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে জেলেনস্কিও যুদ্ধের জন্য দায়ী। তবে এই মন্তব্যের জন্য তিনি তীব্র সমালোচিত হন।

বাবু/জেএম 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy