মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক

2023-05-27T16:20:28+00:00
2023-05-27T16:20:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ১৫৩)
X


মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেপ্তার হয়েছেন।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

ডিবিকেএল বলেছে, সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে এমন অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস





  বিষয়:   শ্রমিক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy