ইবিতে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত 'সি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন

2023-05-27T18:07:42+00:00
2023-05-27T18:11:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইবিতে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৬:০৭ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৩ ৬:১১ পিএম  (ভিজিট : ১৩৯)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়  (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত 'সি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবন কেন্দ্রে বেলা ১২ থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। 

পরীক্ষা চলাকালে বেলা ১২টা ২০ মিনিটে পরীক্ষা  কেন্দ্র ঢুকে বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

পরীক্ষা চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও  গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমাণ আদালত। বিএনসিসি ও রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে আসনবিন্যাস সংবলিত ডিজিটাল ব্যানার স্থাপন করা হয়। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪শত ১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাবু/জেএম 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy