যে কোনো দুর্নীতি মোকাবিলা করার আহ্বান এনআই খানের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বা এনআইএস কার্যকরীভাবে মেনে নেয়ার কোনো বিকল্প নেই বলে

2023-05-27T20:22:59+00:00
2023-05-27T20:22:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে কোনো দুর্নীতি মোকাবিলা করার আহ্বান এনআই খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:২২ পিএম   (ভিজিট : ১৯১)
X

জাতীয় জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বা এনআইএস কার্যকরীভাবে মেনে নেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। 

আজ শনিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সাহসিকতার সঙ্গে যে কোনো দুর্নীতি মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। 

সেমিনারে বুটেক্সের ডীনবৃন্দ, অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, বুটেক্সের বিভিন্ন ক্লাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের দপ্তর ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। 

বুটেক্সকে কিভাবে পরিশুদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে উপস্থিত সবাই নানাবিধ পরামর্শ দেন।





  বিষয়:   দুর্নীতি  মোকাবিলা  আহ্বান 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy