পূবালী ব্যাংক ও মাহকটা মেডিক‌্যাল সেন্টারের মধ্যে সমঝোতা

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

পূবালী ব্যাংক লিমিটেড ও মালয়েশিয়ার মাহকটা মেডিক‌্যাল সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ

2023-05-28T12:48:56+00:00
2023-05-28T12:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূবালী ব্যাংক ও মাহকটা মেডিক‌্যাল সেন্টারের মধ্যে সমঝোতা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১২৩)
X


পূবালী ব্যাংক লিমিটেড ও মালয়েশিয়ার মাহকটা মেডিক‌্যাল সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল এবং মাহকটা মেডিক‌্যাল সেন্টারের মার্কেটিং ডিরেক্টর তান কীন হিন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, জেন হেলথ্ ৩৬০ এর চেয়ারম্যান এস এম আলতাফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের সকল কার্ডহোল্ডারগণ মাহকটা মেডিক‌্যাল সেন্টারে সব ধরনের হাসপাতাল খরচ, মেডিকেল চেক-আপ, অ্যাসথেটিক ও লেজার চিকিৎসায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   পূবালী ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy