প্লাস্টিকের বদলে গাছ দিল ইবির অভয়ারণ্য

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্লাস্টিকের বদলে গাছ দিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদ

2023-05-29T14:39:39+00:00
2023-05-29T14:39:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্লাস্টিকের বদলে গাছ দিল ইবির অভয়ারণ্য
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্লাস্টিকের বদলে গাছ দিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য। 

সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধে এ ব্যতিক্রমী আয়োজন করে সংগঠনটি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়ে গাছ সংগ্রহ করেন।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অংকুর নার্সারির সৌজন্যে এ আয়োজনে একটি গাছের জন্য ৫ ও ২ লিটারের একটি প্লাস্টিকের বোতল, ১ লিটারের বোতল দুইটি, ৪০০ মিলির বোতল তিনটি, ২৫০ মিলির বোতল চারটি ও চিপসের প্যাকেট দশটি নেওয়া হয়। এছাড়াও গাছের বদলে গাছ নেওয়ার সুযোগ ছিল।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা প্লাস্টিক জমা নিয়ে গাছ বিতরণ করছি। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আমাদের এ আয়োজন।

বাবু/জেএম 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy