রেমিট্যান্স গ্রাহককে পুরস্কৃত করল পূবালী ব্যাংক

বুলেটিন ডেস্ক

কর্পোরেট

‘স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার’ শিরোনামে একটি প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করে পূবালী ব্যাংক লিমিটেড। এ আয়োজনে প্রবাসীদের আয়

2023-05-30T09:45:36+00:00
2023-05-30T09:45:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রেমিট্যান্স গ্রাহককে পুরস্কৃত করল পূবালী ব্যাংক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:৪৫ এএম   (ভিজিট : ১৫০)
X

 
‘স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার’ শিরোনামে একটি প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করে পূবালী ব্যাংক লিমিটেড। এ আয়োজনে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) তাদের প্রিয়জনের কাছে পাঠালে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার পাওয়ার সুযোগ রাখা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের চকবাজার শাখার রেমিট্যান্স গ্রাহক মার্জিয়া আক্তার একটি ৩২ ইঞ্চি এইচডি টিভি পুরস্কার লাভ করেন।

সম্প্রতি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গ্রাহক মার্জিয়া আক্তারের কাছে টিভি হস্তান্তর করেন। 

এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান, কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. লতিফুর রহমান, আন্তর্জাতিক বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন  উপস্থিত ছিলেন। 

-বাবু/ সাদরিনা 





  বিষয়:   কার্ড  রেমিট্যান্স 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy