জম্মু-কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো জম্মু ও কাশ্মির। বৈষ্ণোদেবীর সড়কে বাস খাদে পড়ে নিহত হয়েছে কমপক্ষে ১০

2023-05-30T10:35:43+00:00
2023-05-30T10:38:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জম্মু-কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১০:৩৫ এএম  আপডেট: ৩০.০৫.২০২৩ ১০:৩৮ এএম  (ভিজিট : ১৮৮)
X

আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো জম্মু ও কাশ্মির। বৈষ্ণোদেবীর সড়কে বাস খাদে পড়ে নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 


সংবাদ সংস্থা এএনআই এর মতে, মঙ্গলবার (৩০ মে) জম্মু-শ্রীনগর সড়কের কাছে একটি খাদে উলটে পড়ে পর্যটকদের বাস। অমৃতসর থেকে রওনা দেওয়া বাসটির গন্তব্য ছিল কাটরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।


জম্মুর ডেপুটি কমিশনার অভনি লাভাসা জানিয়েছেন, কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে ঝাজ্জার কোটলি নামের এলাকায় জাতীয় সড়কের কাছে গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। জোর কদমে চলছে উদ্ধারকাজ। সিআরপিএফ কমান্ডান্ট অশোক চৌধুরী জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।  


উল্লেখ্য, এর আগেও এমন দুর্ঘটনার সাক্ষী হয়েছে ওই অঞ্চল। গত বছরের সেপ্টেম্বর মাসেও এমনই এক ভয়াবহ ঘটনা ঘটে জম্মু ও কাশ্মিরে। পাহাড়ের খাড়া বাঁকের জন্য কাশ্মিরের পথে গাড়ি চালানো সমতলের তুলনায় অনেকটাই কঠিন। গত আগস্ট মাসেও পহেলগাঁওয়ে গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ জন আইটিবিপি সেনার।


বাবু/জেএম 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy