তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের ড্রাইভারকে মারধর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গড়াই পরিবহনের সবুজ নামের এক বাস ড্রাইভারের

2023-05-31T14:41:34+00:00
2023-05-31T14:41:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের ড্রাইভারকে মারধর
দেড় ঘন্টা ধরে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৪১ পিএম   (ভিজিট : ১৭৮)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গড়াই পরিবহনের সবুজ নামের এক বাস ড্রাইভারের উপর বাশ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার  অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ মে)  ইবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। বাস ড্রাইভার সবুজ আহত হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের বিচারের দাবিতে দেড় ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে।হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। 

তথ্য নিয়ে জানা যায়, বটতৈল বাসস্ট্যান্ড থেকে তিনজন মেয়ে গড়াই পরিবহনে উঠে। এসময় ওই মেয়েদের বসার ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সিটকভারে বসতে অনুরোধ করা হয়। সেসময় ওই শিক্ষার্থী সিট দিতে অস্বীকৃতি জানিয়ে খারাপ ব্যবহার শুরু করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে দুইটি মোটরসাইকেলে করে ৪ জন বাটাম ও চাপাতি নিয়ে ড্রাইভারের ওপর হামলা চালান।

এ বিষয়ে আহত বাস ড্রাইভার সবুজ জানান, সিট দিতে অনুরোধ করলে ওই শিক্ষার্থী উস্কানিমূলক কথা বলেন। আমি বলি বাবা তুমি সিট না দিতে চাইলে আমার তো জোর নেই। উস্কানিমূলক কথা বলো কেন। এসময় ওই শিক্ষার্থী খারাপ আচরণ করলে বলা হয় বাবা তুমি শিক্ষিত মানুষ এমন আচরণ করছো। এর বেশি কিছুই হয়নি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে আমার উপর হামলা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় মাদকাসক্ত অবস্থায় বাসে উঠে। প্রায়ই পরিবহনের স্টাফদের সাথে খারাপ আচরণ করে মারধর করেন। আমি এর বিচার চাই।

বাবু/জেএম 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy