ইউনিয়ন ব্যাংকের আগানগর উপশাখার উদ্বোধন

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আগানগর উপশাখার শুভ উদ্বোধন

2023-06-02T10:10:17+00:00
2023-06-02T10:10:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউনিয়ন ব্যাংকের আগানগর উপশাখার উদ্বোধন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:১০ এএম   (ভিজিট : ১৪৭)
X


শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আগানগর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগানগর উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, দক্ষিণ কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলম এবং আগানগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ হোসাইন টিটু।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং কেরানীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy