চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করেছে

2023-06-03T08:38:04+00:00
2023-06-03T08:38:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:৩৮ এএম   (ভিজিট : ১৪৮)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।


শুক্রবার (২ জুন) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।


তিনি বলেন, বুধবার রাতে ঢাকা হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, সদস্য হিসেবে শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার শাহা ও সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।


রাতের ঘটনার মীমাংসা না হলে বৃহস্পতিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনায়ও তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। এতে আহ্বায়ক করা হয়েছে আব্দুর বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দানেশ মিয়া, সদস্য হিসেবে শাহ জালাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামাল উদ্দিন ও সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর মোর্শেদুল আলমকে রাখা হয়েছে।


এদিকে বৃহস্পতিবার ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস এবং প্রক্টর অফিসে তালা দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায়ও তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জাদুঘর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, সদস্য প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিমকে রাখা হয়েছে।


প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদন সাপেক্ষে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy