উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ

2023-06-03T16:13:03+00:00
2023-06-03T16:13:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৬৩)
X


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এ নবনিযুক্ত তিনজন ডিস্টিংগুইশড প্রফেসরকে সঙ্গে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ শনিবার সকালে (৩ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিস্টিংগুইশড প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী, ডিস্টিংগুইশড প্রফেসর ড. আখতার হোসেন, ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী, প্রকৌশল দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক, ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের ৯জন গবেষকসহ ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারী।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যান উপাচার্য। এসময় তাঁর সঙ্গে সফরসঙ্গীরাও উপস্থিত র্ছিলেন। উপাচার্য ইনস্টিটিউটের জায়গা এবং ভবন ঘুরে দেখেন। এসময় তিনি ইনস্টিটিউটের জায়গায় স্থাপিত ভবন সংস্কার, নতুন ভবন স্থাপনসহ চলমান প্রকল্পের নানা বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy