গোয়েন্দা প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ট্রেজারি ও অর্থমন্ত্রী হিসাবে মনোনীত মেহমেত সিমসেকের (ডান দিক থেকে দ্বিতীয়) পাশে প্রেসিডেন্ট এরদোয়ান। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে টানা

2023-06-04T09:44:57+00:00
2023-06-04T11:47:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোয়েন্দা প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৯:৪৪ এএম  আপডেট: ০৪.০৬.২০২৩ ১১:৪৭ এএম  (ভিজিট : ১৮৮)
X


ট্রেজারি ও অর্থমন্ত্রী হিসাবে মনোনীত মেহমেত সিমসেকের (ডান দিক থেকে দ্বিতীয়) পাশে প্রেসিডেন্ট এরদোয়ান। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর তুরস্কে নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নতুন এই মন্ত্রিসভায় নিজের গোয়েন্দা প্রধান ও সাবেক সৈনিককে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এর আগে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে নিজের ক্ষমতাকে তৃতীয় দশকে নিয়ে যান প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার সময় সাবেক অর্থনীতি প্রধান এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে ট্রেজারি ও অর্থমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন। এছাড়া এরদোয়ানের গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

শনিবার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া নিজের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান। আল জাজিরা বলছে, ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অর্থমন্ত্রী এবং ২০১৮ সাল পর্যন্ত অর্থনীতির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় মেহমেত সিমসেককে বিনিয়োগকারীরা অত্যন্ত সম্মান করতেন। তবে ২০১৮ সালে তুরস্কের মুদ্রা লিরা ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়লে সেই বছর পদত্যাগ করেছিলেন তিনি।

তার এই নিয়োগের ফলে এরদোয়ানের অধীনে বহু বছরের অপ্রচলিত অর্থনৈতিক নীতি বিদায় নিতে পারে। যার মধ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও কম সুদের হার বজায় রাখা এবং বাজারের ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও অন্তর্ভুক্ত রয়েছে।

মেরিল লিঞ্চের সাবেক অর্থনীতিবিদ সিমসেক প্রেসিডেন্ট এরদোয়ানের অপ্রচলিত নীতির বিরোধিতাকারী হিসেবেই পরিচিত।

আল জাজিরা বলছে, তুরস্কে জীবনযাত্রার ব্যয়-সংকট ব্যাপকভাবে বেড়েছে এবং গত মে মাসে মূল্যস্ফীতি ৪৪ শতাংশে নেমে আসার আগে গত বছরের অক্টোবরে তা ৮৫ শতাংশে পৌঁছেছিল। এছাড়া চলতি বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা ১০ শতাংশেরও বেশি মূল্য হারিয়েছে।


এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেভলুত কাভুসোগলু ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নামকরণের পর এখন হাকান ফিদান নতুন দায়িত্বে কাভুসোগলুর স্থলাভিষিক্ত হবেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে পরিচিত হাকান ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) নেতৃত্ব দিয়েছেন এবং তারও আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরদোয়ানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অবশ্য অসলোতে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাথে এমআইটি’র গোপন শান্তি আলোচনা নিয়ে ২০১২ সালে তদন্তের মুখে পড়েছিলেন হাকান ফিদান। পরে অবশ্য তা বাতিল করা হয়।

এদিকে তুরস্কের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারকে বেছে নেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের স্থলাভিষিক্ত হবেন।

৬৯ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৯ এবং ২০২০ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের সময় সামরিক প্রধান ছিলেন। এছাড়া সিরিয়ার পাশাপাশি ইরাকে পরবর্তী সময়ে হওয়া সামরিক অভিযানগুলোও তদারকি করেছিলেন তিনি।

এদিকে সেভদেত ইলমাজকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এরদোয়ান। ইলমাজ এর আগে উন্নয়ন মন্ত্রী, এরদোয়ানের আদালেট ভে কালকিনমা পার্টির (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি) অর্থনৈতিক বিষয়ের ডেপুটি চেয়ারম্যান এবং অর্থনীতির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ৫৬ বছর বয়সী ইলমাজ ২০২০ সালের নভেম্বর মাস থেকে তুরস্কের সংসদের পরিকল্পনা ও বাজেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।

এরদোগানের নতুন মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা এখানে তুলে ধরা হলো:

ভাইস প্রেসিডেন্ট : সেভদেত ইলমাজ

পররাষ্ট্রমন্ত্রী : হাকান ফিদান

ট্রেজারি ও অর্থমন্ত্রী : মেহমেত সিমসেক

প্রতিরক্ষামন্ত্রী : ইয়াসার গুলার

স্বরাষ্ট্রমন্ত্রী : আলী ইয়ারলিকায়া

শিক্ষামন্ত্রী : ইউসুফ তেকিন

বিচার মন্ত্রী : ইলমাজ তুনক 

পরিবার ও সমাজসেবা মন্ত্রী : মাহিনুর ওজদেমির গোক্তাস

শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী : বেদাত ইশিখান

পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী : মেহমেত ওজাসেকি

জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী : আলপারসলান বায়রাক্তার

যুব ও ক্রীড়ামন্ত্রী : ওসমান আসকিন বক

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী : মেহমেত নুরি এরসয়

স্বাস্থ্যমন্ত্রী : ফাহরেতিন কোকা

শিল্প ও প্রযুক্তিমন্ত্রী : মেহমেত ফাতিহ কাসির

কৃষি ও বনমন্ত্রী : ইব্রাহিম ইউমাকলি

বাণিজ্যমন্ত্রী : ওমর বোলাত

পরিবহন ও অবকাঠামো মন্ত্রী : আব্দুল কাদির উরালোগ্লু

সূত্র: আল জাজিরা

-বাবু/ সাদরিনা




  বিষয়:   এরদোয়ান  পররাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy