ভারতে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এবং তার স্ত্রী এ ঘটনায়

2023-06-04T13:12:44+00:00
2023-06-04T13:12:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১:১২ পিএম   (ভিজিট : ১৭১)
X


ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এবং তার স্ত্রী এ ঘটনায় মর্মাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। খবর এনডিটিভি 

শনিবার ওড়িশার দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন বাইডেন। এতে তিনি বলেন, ‘ভারত এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবরে আমি এবং জিল মর্মাহত। যারা কাছের মানুষকে হারিয়েছেন, যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আমরা তাদের জন্য প্রার্থনা করছি।‘ তিনি আরও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে পরিবার এবং সংস্কৃতির নিবিড় বন্ধন হয়েছে, যা দুই দেশকে একজোট করে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি পুরো আমেরিকা শোকে স্তব্ধ। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারত আমাদের ভাবনায় থাকবে।

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর প্রায় ৩৬ ঘণ্টা পার হয়েছে। রোববার সকালে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতেই লাইনচ্যুত কামরাগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন এলাকা পরিষ্কার করার কাজ চলছে। সেই সঙ্গে বিচ্ছিন্ন রেললাইনও জোড়া দিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয়ে তা সোজা গিয়ে ধাক্কা মারে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে। করমণ্ডলের একাধিক কামরা ছিটকে গড়িয়ে যায় পাশের লাইনে। সেই লাইনে একই সময় ছুটছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনেরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮০০ এর বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

-বাবু/ সাদরিনা





  বিষয়:   দুর্ঘটনা  ট্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy