৪১তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসে

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

আগামী জুলাই মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া অন্য

2023-06-05T11:15:23+00:00
2023-06-05T11:15:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১১:১৫ এএম   (ভিজিট : ১৯৫)
X


আগামী জুলাই মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া অন্য বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করব আগামী জুলাই মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার। সেই সঙ্গে অন্য বিসিএসগুলো নিয়েও কাজ চলছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলির ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে।

পিএসসি সূত্রে জানা যায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে ২০২১ সালের আগস্টের শুরুর দিকে। এতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও রংপুর কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে পিএসসি ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে পদের সংখ্যা বাড়তে পারে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy