‘ছয় দফার মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তি’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘বাঁচার দাবি ঐতিহাসিক ৬ দফার মধ্যে ছিল বাঙালি জাতির

2023-06-06T21:19:16+00:00
2023-06-06T21:24:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘ছয় দফার মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৯:১৯ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৩ ৯:২৪ পিএম  (ভিজিট : ১৮৫)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘বাঁচার দাবি ঐতিহাসিক ৬ দফার মধ্যে ছিল বাঙালি জাতির মুক্তি। পিতা মুজিব বাঁচার কথা বলেছেন। কেন তিনি বাঁচার কথা বলেছেন- কারণ তিনি দেখেছেন ঐতিহ্যপূর্ণ এই অঞ্চল বিভিন্ন দিক থেকে বঞ্চিত, নিগৃহীত ছিল। 

আজ মঙ্গলবার (৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। 

উপাচার্য বলেল, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিল পাকিস্তান এক অলিক রাষ্ট্র। এর মধ্য দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। পিতা মুজিব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা কাঁদামাটি জলের মানুষ। মানুষের দুঃখ, কষ্ট বুঝতেন। বুঝতেন বলেই এ অঞ্চলের মানুষকে নিগ্রহ থেকে মুক্তির পথে নিয়ে যেতে চাইলেন। সেই মুক্তির জায়গা, বাঁচার ঠিকানা ছয় দফা।’

ড. মশিউর রহমান বলেন, ‘কেন বঙ্গবন্ধু রচনা করলেন ছয় দফা। তাঁর আত্মোপলব্ধি থেকে তিনি এটি রচনা করলেন। আত্মোপলব্ধি এই- পূর্ব পাকিস্তানের শোষণ থেকে মুক্তি। প্রতিটি মানুষের মুক্তি। প্রতিটি মানুষ যেন স্বয়ংসম্পূর্ণ হয়, আত্মনির্ভর হয়, দারিদ্র বিমোচন হয়। পিতা মুজিব শুধুমাত্র ৬ দফার আগে তিনমাসে ৮ বার কারাগারে গেছেন। তাকে আটক করা হয়েছে। এমন করে জীবনে এক যুগেরও বেশি সময়ে একজন মানুষ ক্রমাগত কারাগারে কাটিয়েছেন। ৬ দফা হলো সেই মুক্তির রচনা। যেখানে কারাগারে বসে বসে পিতা-পুত্রের মুখ দেখতে পারতেন। স্ত্রী কন্যাদের আরও বেশি স্নেহ-ভালোবাসা দিতে পারতেন। কিন্তু পিতা মুজিব সেই সময়ে রচেছেন বাংলাদেশ রাষ্ট্রের মানচিত্র, লাল-সবুজের পতাকা। আর রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। সভা পরিচালনা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগসহ বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 





  বিষয়:   ছয় দফার  বাঙালির  মুক্তি’ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy