মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পুনঃনির্বাচিত চেয়ারম্যান

বুলেটিন ডেস্ক

কর্পোরেট

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৮৮তম

2023-06-08T10:33:36+00:00
2023-06-08T10:33:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পুনঃনির্বাচিত চেয়ারম্যান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:৩৩ এএম   (ভিজিট : ১৪৯)
X


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৮৮তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়।

ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জনাব মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। রহমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। 

রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কুমিল্লার চিওড়া গ্রামের কাজী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন।


-বাবু/ সাদরিনা




  বিষয়:   ব্যাংক  চেয়ারম্যান 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy