পদত্যাগের ঘোষণা দিলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত

2023-06-10T09:47:16+00:00
2023-06-10T09:47:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পদত্যাগের ঘোষণা দিলেন বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৯:৪৭ এএম   (ভিজিট : ১৪৬)
X


সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে বরিস বলেন, তারা এখনও কোনো প্রমাণ তৈরি করতে পারেনি যে, ‌‌আমি জেনেশুনে বা বেপরোয়াভাবে সেই বিধি ভঙ্গ করেছি।

তিনি আরও বলেন, পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। তবে আমি আতঙ্কিত, অগণতান্ত্রিকভাবে পক্ষপাতমূলক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হতে পারে।

২০২০–২০২১ সালে করোনা মহামারি চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। তখন করোনার বিধিনিষেধ না মেনে নিজ কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করেন।

এ ঘটনাই ‘পার্টি গেট’ কেলেঙ্কারি। পরে অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

-বাবু/ সাদরিনা




  বিষয়:   পদত্যাগ  ঘোষণা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy