পেরুতে চার মাসে সাড়ে ৩ হাজারেরও বেশি নারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পেরুতে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩,৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। শনিবার এ কথা জানায় দেশটির ন্যায়পাল কার্যালয়।

2023-06-11T12:14:12+00:00
2023-06-11T12:14:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেরুতে চার মাসে সাড়ে ৩ হাজারেরও বেশি নারী নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৮০)
X


পেরুতে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩,৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছেন। শনিবার এ কথা জানায় দেশটির ন্যায়পাল কার্যালয়। খবর এএফপি

‘তাদের কি হয়েছে?’ শিরোনামে কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, 

২০২৩ সালের প্রথম চার মাসে ৩,৪০৬ জন নারী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র ১,৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকি ১,৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। তিনি বলেন, ‘৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটির এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

২০২২ সালে ৫,৩৮০ জনের বেশি নারী, বেশিরভাগই মেয়ে ও কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া  গেছে। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭ শতাংশ কম।

বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না, কারণ তারা বিশ্বাস করে যে নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   নারী  ন্যায়পাল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy