ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ করতে চায় জার্মান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মানির সংবিধান অনুযায়ী, কোনো জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবেন। এই বয়স কমিয়ে ১৬ বছর

2023-06-11T15:42:31+00:00
2023-06-11T15:42:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ করতে চায় জার্মান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৫৫)
X


জার্মানির সংবিধান অনুযায়ী, কোনো জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবেন। এই বয়স কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে দেশটির মধ্যবামপন্থী সরকার।

জোট সরকারের তিন দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, নব্য উদারপন্থী ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি এই নীতিকে সমর্থন করছে।

তবে এ নিয়ে মিশ্র মতামত জনমনে। জনমত জরিপে দেখা গেছে, অন্তত ৬০ ভাগ মানুষ এই ধারণাটিকে পছন্দ করছেন না। জরিপ সংগঠন আইএনএসএ সম্প্রতি এমন একটি জরিপে দেখেছে, ৬২ ভাগ সংসদ নির্বাচনে এত কমবয়সীদের অংশগ্রহণের সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দিয়েছে।

সাত বছর আগেও এমন আরেক জরিপে দেখা যায়, ৮০ ভাগ মানুষ বিষয়টিকে সমর্থন করছেন না।

এদিকে, জোট সরকারের তিন দল বিষয়টিকে সমর্থন করলেও রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন-সিডিইউ ও তাদের সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন-সিএসইউ তা সমর্থন করেনি। তাদের সমর্থকদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি।

দেখা গেছে, ১৬ বছর ভোটারের সর্বনিম্ন বয়স হলে নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হবেন আগামী নির্বাচনে। ২০২১ সালের নির্বাচনে মোট ৬ কোটি ১১ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন।

সূত্র : ডয়চে ভেলে

-বাবু/এ.এস





  বিষয়:   জার্মান  সরকার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy