পূবালী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

পূবালী ব্যাংক লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।সম্প্রতি পূবালী ব্যাংকের মোবাইল

2023-06-12T10:48:57+00:00
2023-06-12T10:48:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূবালী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ১০:৪৮ এএম   (ভিজিট : ২২২)
X


পূবালী ব্যাংক লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

সম্প্রতি পূবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস্ (পাই) এবং ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন উপস্থিত ছিলেন। 

এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আবেদুর রহমান শিকদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   ব্যাংক  চুক্তি 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy