৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কেঁপে

2023-06-15T09:59:41+00:00
2023-06-15T09:59:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ফিলিপাইনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৯:৫৯ এএম   (ভিজিট : ১৩৭)
X


দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কেঁপে ওঠে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলা।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।

মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়।

সূত্র: রয়টার্স

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   ভূমিকম্প  অগভীর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy