খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ জুলাই

2023-06-15T14:05:51+00:00
2023-06-15T14:12:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ২:০৫ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৩ ২:১২ পিএম  (ভিজিট : ১৫১)
X


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর প্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি। সব মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে স্থগিত করেন হাইকোর্ট। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভোগা বিএনপি চেয়ারপারসন সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমানে তিনি গুলশানের বাসায় রয়েছেন।

-বাবু/ সাদরিনা




  বিষয়:   মামলা  শুনানি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy