প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১:৫৭ পিএম (ভিজিট : ১৪৬)

X
শুক্রবার রাতে পশ্চিম উগান্ডার এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত বিদ্রোহীরা হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে এবং আরও আটজন গুরুতর অবস্থায় রয়েছেন।
পুলিশ বলছে, শুক্রবারের হামলাটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) - ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার একটি গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছিল।
জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা শনিবার এক বিবৃতিতে বলেছেন, "এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
তিনি আরও বলেন, শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।
এএফপি নিউজ এজেন্সি রিপোর্ট করছে, কয়েক ডজন ছাত্রকে এখনও অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রমণকারীরা বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে গেছে। বিরুঙ্গা জাতীয় উদ্যান আফ্রিকার প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান যেখানে পাহাড়ের গরিলা সহ বিরল প্রজাতির বাস।
এডিএফ সহ মিলিশিয়ারা গোপন আস্তানা হিসাবে উগান্ডা এবং রুয়ান্ডা সীমান্তবর্তী বিশাল জায়গা ব্যবহার করে।
বহু বছর পর উগান্ডার স্কুলে এই ধরনের হামলা হয়েছে। স্কুলটি ডিআরসি -এর সাথে উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম (১.২৫মাইল) দূরে অবস্থিত।
জুন ১৯৯৮ সালে, ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে এডিএফ হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। অপহরণ করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে।
১৯৯০-এর দশকে পূর্ব উগান্ডায় এডিএফ গঠন করা হয়। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি ইয়োরি মুসেভেনির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, মুসলিমদের উপর সরকারি নিপীড়ন চলছে। এডিএফ এই অভিযোগর বিরুদ্ধে অস্ত্র তুলেছিল
২০০১ সালে উগান্ডার সেনাবাহিনীর কাছে পরাজয়ের পর, এটি ডিআরসি উত্তর কিভু প্রদেশে স্থানান্তরিত হয়। এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে।
সূত্র: বিবিসি
-বাবু/ সাদরিনা