ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনী সদর ও ছাগলনাইয়ার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে

2023-06-17T15:45:24+00:00
2023-06-17T15:45:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ফেনীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X


এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনী সদর ও ছাগলনাইয়ার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে। 

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম, সিআইপি বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৭০০ জন প্রান্তিক কৃষকের মাঝে শনিবার বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে ছাগলনাইয়ার অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার উপস্তিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, ফেনী জেলার কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের অর্ন্তভুক্তিতে সহায়ক হবে। পরিশেষে, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আহবান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদ যোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, সিআইপি বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সিএসআর এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। এছাড়া, সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে যা দেশের অর্থনৈতিক উন্নয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   ফেনী  এনসিসি ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy