ভারী বর্ষণে সিকিমের একাধিক সড়কে ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত কয়েক দিন ধরে ভারী বর্ষণ চলছে ভারতের উত্তর সিকিমে। বৃষ্টির কারণে একাধিক পাহাড়ি সড়কে ধস দেখা দিয়েছে।

2023-06-17T20:09:16+00:00
2023-06-17T20:09:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারী বর্ষণে সিকিমের একাধিক সড়কে ধস
আটকা ২ হাজার পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

গত কয়েক দিন ধরে ভারী বর্ষণ চলছে ভারতের উত্তর সিকিমে। বৃষ্টির কারণে একাধিক পাহাড়ি সড়কে ধস দেখা দিয়েছে। এতে সিকিম ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছেন। বন্ধ রয়েছে গ্যাংটক থেকে উত্তর সিকিমের জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। 

ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। ওইসব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকরা আটকে পড়েছেন। 

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অন্তত ২ হাজার ৪৭৫ জন পর্যটক উত্তর সিকিমের বিভিন্ন হোমস্টে এবং হোটেলে আটকে আছেন। ইতিমধ্যে তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। তাদের মধ্যে একটি কলেজের ৬০ জন শিক্ষার্থী রয়েছেন। উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফ-সহ সেনাবাহিনী। 

পর্যটকদের উদ্ধারে ১৯টি বাস এবং ৭০টি ছোট গাড়ির ব্যবস্থা করছে রাজ্য সরকার। ধস কবলিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার মোট ১২৩ জন পর্যটককে বাস এবং ছোট গাড়ির মাধ্যমে গ্যাংটকের দিকে পাঠানো সম্ভব হয়েছে।

এ নিয়ে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘সিকিম সরকার একদিকে যেমন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন হোমস্টে এবং হোটেলে পর্যটকদের খোঁজখবর নিচ্ছি। তবে সবাই সুস্থ রয়েছেন। বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে।  

সূত্র : আনন্দবাজার

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy