আজ চাঁদ দেখা যেতে পারে সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে রোববার (১৮

2023-06-18T09:56:19+00:00
2023-06-18T09:56:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ চাঁদ দেখা যেতে পারে সৌদিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৯:৫৬ এএম   (ভিজিট : ২২৬)
X


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে রোববার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ। আর মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার (১৯ জুন)। গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।  

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে। কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।

আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।


সূত্র: খালিজ টাইমস

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   চাঁদ  সৌদি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy