ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪ মাত্রা। রোববার (১৮

2023-06-19T11:51:25+00:00
2023-06-19T11:51:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১১:৫১ এএম   (ভিজিট : ১৪৪)
X


ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪ মাত্রা। রোববার (১৮ জুন) আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (১৯ জুন) রয়টার্স জানায়, ভূমিকম্পের পর বন্দরে সম্ভাব্য স্রোতের কারণে নৌকা ও কাছাকাছি উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনও আশঙ্কা নেই। তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৩।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy