চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটি সম্পর্কোন্নয়ন প্রচেষ্টার প্রতি সহায়তার

2023-06-19T16:15:32+00:00
2023-06-19T16:15:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৩০)
X


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটি সম্পর্কোন্নয়ন প্রচেষ্টার প্রতি সহায়তার একটি প্রতীকী ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বিকাল সাড়ে ৪ টায় (গ্রিনিচ মান সময় ০৮৩০ টা) চীনের নেতার সাথে সাক্ষাত করবেন। ২০১৮ সালের পর থেকে এটি চীনে সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফর।

রোববার দুদিনের সফরে বেইজিংয়ে পা রাখেন অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক চীন সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   বেইজিংয়  কর্মকর্তা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy