ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৩৩ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুইপক্ষের মারামারির পৃথক দুই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩

2023-06-19T16:48:09+00:00
2023-06-19T16:48:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ৩৩ জনকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৯৭)
X


দুইপক্ষের মারামারির পৃথক দুই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত পৃথক দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

রিভা, রাজিয়ার আইনজীবী সুলতা রোজিও বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ৩৩ জনের মধ্যে দুটি মামলা করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন। দুইপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। এদিন তারা আদালতে হাজির হন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনোপক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালত পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন।

এক মামলার ১৪ আসামি হলেন-রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

১৯ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   মামলা  জন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy