বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে জিটিএফ চুক্তি

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।সবুজ অর্থনীতি

2023-06-21T12:48:12+00:00
2023-06-21T12:48:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে জিটিএফ চুক্তি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৫০)
X


বাংলাদেশ ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

সবুজ অর্থনীতি প্রতিষ্ঠায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার ১৩ জুন ২০২৩, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী চুক্তিতে সই করেন।

এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ জাকির হোসেন এবং অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জীতেন্দ্র কৈরী উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   জিটিএফ চুক্তি 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy