রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

বুলেটিন নিউজ ডেস্ক

অনুসন্ধান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে

2023-07-02T13:17:50+00:00
2023-07-02T13:17:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ১:১৭ পিএম   (ভিজিট : ২১৩)
X


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১৬টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা দায়ের করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   অভিযান  গ্রেফতার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy