আফগানিস্তানে এবার নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন খড়গ বসালো। এবার রাজধানী কাবুলসহ সারা দেশে নারীদের পরিচালিত রূপচর্চাকেন্দ্র (বিউটি সেলুন

2023-07-04T12:37:23+00:00
2023-07-04T12:37:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানে এবার নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X


আফগানিস্তানের তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন খড়গ বসালো। এবার রাজধানী কাবুলসহ সারা দেশে নারীদের পরিচালিত রূপচর্চাকেন্দ্র (বিউটি সেলুন বা বিউটি পার্লার) নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে দেশটির সরকার। তালেবান সরকারের নৈতিকতা ও মূল্যবোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার তোলো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
নতুন এ আইন দেশটির পৌরসভাগুলোতেও কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের পরিচালিত বিউটি সেলুনের লাইসেন্স বাতিল করতে কাবুল পৌরসভাকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

রায়হান মুবারিজ নামে একজন মেইকআপ আর্টিস্ট তোলো নিউজকে বলেন, পুরুষদের এখন চাকরি নেই। যখন তারা পরিবারের দায়িত্ব পালন করতে পারছেন না তখন নারীদের বাধ্য হয়ে সেলুনে কাজ করতে হচ্ছে। এখন তাদেরকেই যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা এখন কী করবো?

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে মেয়ে ও নারীদের স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান।

কাবুলের বাসিন্দা আব্দুল খাবির বলেন, সরকারের উচিত এর জন্য একটি কাঠামো তৈরি করা। কাঠামোটি এমনভাবে হওয়া উচিত যাতে ইসলাম বা দেশের ক্ষতি না হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   পার্লার  নিষিদ্ধ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy